ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আগামী ২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গণপিটুনি, ভেঙে গেল দুই পা সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন কাঁচামালের মূল্যবৃদ্ধি গ্যাস বিদূৎ সংকটের কারণে আজ থেকে বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আমাদের দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য...বিরোধীদলীয় নেতা দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী....মেজর হাফিজ গুলশানে ছাত্রলীগের মিছিল প্রশাসন-গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি..? প্রতিমন্ত্রী নূর রাজধানীতে চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে আরও ৫০ মামলা বিচারাধীন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে

২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫০ এ এম
২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষ করতে হবে

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা উল্লেখ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক ও সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজ নিবন্ধন ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)