ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত ● মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন লাভ,এস আই হরুন কে প্রত্যাহার ● জলবায়ু নীতি,পরিকন্পনা মানসম্মত প্রকল্প উপযুক্ত অর্থায়ন জরুরী--আবদুল আউয়াল মিন্টু ● ফ্রান্সের বিক্ষোভের জন্য ইসলামকে দায়ী করলেন... ডোনাল ট্রাম্প ● রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা ● দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ● আগামীকাল মিরপুর-আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ ● বিদায়ের মঞ্চেও মেসির জাদু, বেনিনকে হারাল আর্জেন্টিনা ● কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ● অতিরিক্ত লবন,চিনিযুক্ত পণ্য বাজারজাত করলে ৫ লাখ দেরহাম জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ১২:২১ এ এম
দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী

একটি মানবিক বাংলাদেশ গঠনে ক্রীড়া সংস্কৃতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, দেশে ক্রীড়া চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং মোট ৪ হাজার ৫৯৯টি খেলার মাঠ প্রস্তুতের মেগা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের সুবিধার্থে নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন। পরে স্মারক হিসেবে দুটি গাছের চারা রোপণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শ্রীমঙ্গল রেলওয়ে খেলার মাঠসহ দেশের যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, সেগুলো উদ্ধার করা হবে।

তিনি জানান, জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে।

নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জেলা স্টেডিয়ামগুলোতে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি করা হবে।

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়, বরং পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদীয়মান প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, সহকারী পুলিশ সুপার আব্দুল ওয়াহিদ রাজু, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা বিএনপি নেতা মো. তাজ উদ্দিন তাজিসহ রাজনৈতিক নেতা, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিকেলে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জয়েন্ট স্পোর্টস কাউন্সিলের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলার ক্রীড়া সংস্কৃতির সার্বিক উন্নয়ন, বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ক্রীড়াবিদদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিমন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)