ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা,অতিরিক্ত পুলিশ মোতায়েন হরমুজ ইস্যুতে শুক্রবার ইরান-ওমান সমঝোতার সম্ভাবনা ‘৫০-৫০’ পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের হবিগঞ্জের বন্যার্থদের মাঝে তেঘরিয়া যুব সংসদ সহযোগিতা ও নগদ অর্থ বিতরণ শেখ হাসিনার শাসনামলে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার...আইনমন্ত্রী আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের জুলাই যোদ্ধাদের‘বয়কট,বয়কট,এনসিপি বয়কট স্লোগানে উত্তাল গাইবান্ধা সুনামগঞ্জে সিনেম্যাটিক কায়দায় চাকু দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড আকস্মিক নয়,পূর্ব পরিকল্পনা মাফিক দেশ ছাড়েন...শেখ হাসিনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:৫৬ পিএম
১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু, বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের ভিড়

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে।

বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলে উপস্থিত হন।

বুধবার (০৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

কর্মসূচি শুরুর সময় বৃষ্টি হলেও তা অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কোনো প্রভাব ফেলেনি।

বরং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেন।

এখনও বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরই মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এবং আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)