Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে

ওমর ফারুক রনি, মাধবী নরসিংদী

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৯:২৩ পিএম
নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে

নরসিংদী মাধবদীতে মাদক, ইভটিজিং, হানিট্র্যাপ বাল্যবিয়েসহ সকল অসামাজিক অন্যায়ের বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর, মাধবদী পৌরসভার টাটাপাড়া ও নুরালাপুর ইউনিয়নের নওপাড়া এলাকাবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে।

বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সমাবেশে।

সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, শিল্পপতি জাকির হোসেন ভূইয়া, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলম হোসেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রশিদ, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ভগীরথপুর গ্রামের জাকির হোসেন, আহসান হাবীব খোকন, মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন প্রমূখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)