ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা,অতিরিক্ত পুলিশ মোতায়েন হরমুজ ইস্যুতে শুক্রবার ইরান-ওমান সমঝোতার সম্ভাবনা ‘৫০-৫০’ পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের হবিগঞ্জের বন্যার্থদের মাঝে তেঘরিয়া যুব সংসদ সহযোগিতা ও নগদ অর্থ বিতরণ শেখ হাসিনার শাসনামলে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার...আইনমন্ত্রী আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের জুলাই যোদ্ধাদের‘বয়কট,বয়কট,এনসিপি বয়কট স্লোগানে উত্তাল গাইবান্ধা সুনামগঞ্জে সিনেম্যাটিক কায়দায় চাকু দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড আকস্মিক নয়,পূর্ব পরিকল্পনা মাফিক দেশ ছাড়েন...শেখ হাসিনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১২:৫৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীর সংগ্রামী ও আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (০৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) তারেক আল মেহদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অসামান্য অবদান স্মরণ করছে।

শহিদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা দেশ ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।”

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)