ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল...যুক্তরাষ্ট্র ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের রিপোর্ট সংসদে দেয়া হবে....স্বরাষ্ট্রমন্ত্রী পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী দেশের শেয়ারবাজার মিরপুর সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণে সাংবাদিক দের প্রতিবাদ সভা আলল্টিমেটাম শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ,বিক্ষুব্ধ জনতার মব, ভাঙচুর লুটতরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৭ পিএম
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোভাযাত্রা

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে কড়া অবস্থান নিয়েছে স্বেচ্ছাসেবক দল।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে আজ রাজপথে সতর্কতামূলক মোটরসাইকেল টহল দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

রবিবার (২০ সেপ্টেম্বর )দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও টহল শুরু হয়।

টহলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক চিটাগাং রোড ও মাতুয়াইল ইউ-টার্ন প্রদক্ষিণ করে সাইনবোর্ড এলাকা হয়ে সৌদি-বাংলা মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

টহল শেষে আয়োজিত পথসভায় নেতৃবৃন্দ বলেন, জনগণকে জিম্মি করে কোনো প্রকার নৈরাজ্য বা চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে রাজপথে থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি।

উক্ত মোটরসাইকেল টহলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার এবং সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু।

এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য রবিউল ইসলাম বাবু (এম আর বি কর্নেল), ইঞ্জিনিয়ার রাসেল, ইউসুফ মোল্লা স্বপন, ইসমাইল, রিয়াজ, সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

অন্যান্যের মধ্যে পাভেল, হায়দার, সবুজ, ফারুক, রাকিব, আশরাফ, মানিক, জাহাঙ্গীর ও শাকিলসহ থানা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী টহলে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)