ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● শেখ হাসিনার প্রত্যাবাসন প্রক্রিয়া জানাল...ভারত ● মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন লাভ,এস আই হরুন কে প্রত্যাহার ● জলবায়ু নীতি,পরিকন্পনা মানসম্মত প্রকল্প উপযুক্ত অর্থায়ন জরুরী--আবদুল আউয়াল মিন্টু ● ফ্রান্সের বিক্ষোভের জন্য ইসলামকে দায়ী করলেন... ডোনাল ট্রাম্প ● রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, প্রকল্পে ব্যয় ২ হাজার ৪৯৮ কোটি টাকা ● দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ ● আগামীকাল মিরপুর-আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ ● বিদায়ের মঞ্চেও মেসির জাদু, বেনিনকে হারাল আর্জেন্টিনা ● কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ● অতিরিক্ত লবন,চিনিযুক্ত পণ্য বাজারজাত করলে ৫ লাখ দেরহাম জরিমানা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক বগুড়া

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ০৩:৩৩ পিএম
বগুড়া ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবুর সঙ্গে ওই তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবু মোবাইল ফোনে ওই তরুণীকে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, পরে তাঁকে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেছেন তরুণীর মা।

বিষয়টি জানার পর তরুণীর মা বাবুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ের বিষয়ে কথা বলেন।

তবে অভিযোগ, এরপর বাবু বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তরুণীকে তাঁর বাড়ির পাশে রেখে বাবু সেখান থেকে চলে যান।

পরে বিয়ের দাবিতে বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।

পরিবারের দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তরুণীর মা ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)