ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হিন্দুত্ববাদী সংখ্যাগরিষ্ঠতাবাদ ও ফ্যাসিবাদ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না... নাহিদ ইসলাম ● রাশিয়ার বিমান হামলায় জাপোরিঝিয়ায় ১৭ জন নিহত ● রাজধানী শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দিতে গিয়ে আটক আয়াস ● নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন ● প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা ● বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম ● দিল্লিতে এবার নেহা বোরাকে আটক করল পুলিশ ● উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল,ঢাকায় জরুরি অবতরণ ● হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু ● দিল্লিতে সিজেপির বিক্ষোভে যাওয়ার পথে তুষার গান্ধী আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দি সজীবের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৭:৪৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দি সজীবের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা সজীব আহমেদ (২৫) নামে এক বন্দি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলার সময় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস।

মৃত সজীব আহমেদ নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।

ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে:

নারায়ণগঞ্জ জেল সুপার জানান, গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে সজীব কারাগারে ছিলেন।

সে সময় তার কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভালবার উদ্ধার করা হয়েছিল।

সজীবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন জেল সুপার আব্দুল কুদ্দুস।

অবস্থার অবনতি হলে নেওয়া হয় হাসপাতালে:

জেল সুপার বলেন, সজীব বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং কারাগারের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সজীব আহমেদের মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার।

আব্দুল কুদ্দুস আরও বলেন, অতিরিক্ত ওজনজনিত কারণে ওই বন্দির রক্তচাপের সমস্যা ছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)