ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক ● সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি....স্বরাষ্ট্রমন্ত্রী ● অনুমোদন না থাকায় মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে....প্রশাসন ● সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ,২ লাখ কর্মসংস্থানসহ বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণা ● সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের পরিবারের ওপর হামলা,গ্রেপ্তার ১ ● লালমোহনে টেন্ডার ছাড়াই ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা! ● দীর্ঘ ১১ বছর পর লিবিয়ার আকাশসীমায় আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা প্রত্যাহার ● সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না....ডা. জাহেদ ● দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তাওলাদ হোসেন, নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর,২০২৬, ১০:৩০ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ১০:২৩ এ এম
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোনারগাঁ থানা পুলিশ ৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ​

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিকনির্দেশনা এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ​

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১:২৫ ঘটিকার সময় পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার কাছে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক সংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে একটি অভিযান চালায়।

অভিযানে কসটেপে মোড়ানো বিভিন্ন প্যাকেটে রাখা সর্বমোট ৯ কেজি (৪+৩+২ কেজি) গাঁজাসহ ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ​

গ্রেপ্তারকৃতরা হলেন ১.ফয়সাল ওরফে জুজু (২৯): পিতা- আব্দুল লতিফ, গ্রাম- শিমরাইল, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।২.আরিফ (২৩): পিতা- মোহন মিয়া, গ্রাম- কুঠি জাজিয়ারা, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।৩. মোঃ শাকিল (৩৭): পিতা- মোঃ জবেদ আলী, গ্রাম- ছুটিভাগবাউল, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)