ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদলের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ১১:৫৯ পিএম
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদলের নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক।

অপর গ্রেপ্তার ব্যক্তি জাহিদ হাসান রনি (৩০) শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়।

পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, রিফাত দীর্ঘদিন ধরে শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ইয়াবাসহ রিফাত ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)