Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর,২০২৬, ১২:২২ এ এম
সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতার-১০ জন

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় আড়াইহাজারের বালিয়াপাড়ার ছাইদুল ইসলাম (২৩), রূপগঞ্জের ভুলতার আশিক মিয়া (২৫)-কে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে সোনারগাঁয়ের বুরুমদীর শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদীর তাজুল (৪২) ও মনারবাগের মোঃ ইলিয়াস (৩৮)-কে আটক করা হয়।

ডাকাতি প্রস্তুতি মামলায় সোনারগাঁয়ের সোনাপুরের মানিক মিয়া (৩১) ও মোঃ আক্তার হোসেন (৩২)-কে গ্রেফতার করা হয়।

সন্ত্রাস বিরোধী মামলায় লাধুরচরের জহিরুল ইসলাম (৪২) ও ওয়ারেন্টভুক্ত একই এলাকার বাহাউদ্দিন রুমিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া মোবাইল কোর্টের সোপর্দকৃত বন্দর থানার পুরাতন বন্দর এলাকার মোঃ জাহিদ হাসান (২৮)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম সময়ের কন্ঠস্বরকে জানান, এলাকায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)