ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০ ২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৯:৩৮ এ এম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৯:৫২ এ এম
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

চার বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেল ফুটবল বিশ্ব। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন।

এই জয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্পেন।

বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ম্যাচের পঞ্চম মিনিটেই সহজ একটি সুযোগ নষ্ট করেন লামিন ইয়ামাল।

এরপর ১২তম মিনিটে কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের দৃঢ় রক্ষণে বিপদ কাটিয়ে ওঠে আর্জেন্টিনা।

প্রথমার্ধে স্পেনের টানা আক্রমণের বিপরীতে আর্জেন্টিনাকে বেশিরভাগ সময় নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়।

তবে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে স্পেন।

একের পর এক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দুর্দান্ত সব সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

ফলে নির্ধারিত ৯০ মিনিটেও কোনো দল গোলের দেখা পায়নি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা।

পাউ কুবারসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। ১০ জনের দলে পরিণত হওয়ায় অতিরিক্ত সময়ে চাপ আরও বেড়ে যায় লিওনেল স্কালোনির দলের ওপর।

নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে আসে ফয়সালার গোল।

নিকো উইলিয়ামসের দারুণ নিয়ন্ত্রণে রাখা বল পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জালে পাঠান ফেররান তোরেস। সেই গোলই শেষ পর্যন্ত স্পেনকে এনে দেয় বিশ্বকাপের শিরোপা।

গোল হজমের পর শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা চালায় ১০ জনের আর্জেন্টিনা। তবে স্পেনের সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে স্পেন।

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে ওঠা স্পেন শিরোপা জয়ের মাধ্যমে নিজেদের আধিপত্যের প্রমাণ রাখল।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেল আর্জেন্টিনার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)