ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় প্রার্থীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার অভিযোগ ঢাকা ৫ আসন এমপির বিরুদ্ধে সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু চিফ রিপোর্টারদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় সভায় অনুষ্ঠিত, ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করলেন সরকার জ্বালানি আমদানিতে ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার...জ্বালানিমন্ত্রী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি ভারতের পার্লামেন্ট অভিমুখে‘ককরোচ জনতা পার্টি’র’মিছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শতবর্ষ বিশ্বকাপ উদযাপনের বিশেষ আসর

ফিফা বিশ্বকাপের ২০৩০ কাউন্টডাউন শুরু,জানা গেল আয়োজকদের ভেন্যু

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১১:২২ এ এম
আপডেট : সোমবার, ২০ জুলাই,২০২৬, ১১:৪১ এ এম
ফিফা বিশ্বকাপের ২০৩০ কাউন্টডাউন শুরু,জানা গেল আয়োজকদের ভেন্যু

২০২৬ বিশ্বকাপের পর্দা নামতেই ফুটবলপ্রেমীদের দৃষ্টি ঘুরে গেছে পরবর্তী আসরের দিকে।

শতবর্ষ উদযাপনের বিশেষ আয়োজন নিয়ে ২০৩০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের স্বাগতিক দেশ, ম্যাচের ভেন্যু ও সূচি নিয়ে ইতোমধ্যে পরিষ্কার হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য।

ফিফার সূচি অনুযায়ী, ২৪তম বিশ্বকাপ শুরু হবে ২০৩০ সালের ৮ জুন। একই সঙ্গে এটি হবে বিশ্বকাপের শতবর্ষের আসর। ১৯৩০ সালে উরুগুয়েতে ১৩ দল নিয়ে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে স্বাগতিকরাই শিরোপা জিতেছি।

শতবর্ষ উপলক্ষে এবারের আয়োজনেও থাকছে বিশেষ পরিকল্পনা। মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো।

তবে বিশ্বকাপের ঐতিহাসিক সূচনাকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও তিনটি ম্যাচ আয়োজন করা হবে।

উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে হবে একটি ম্যাচ।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে। এছাড়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল এবং প্যারাগুয়ের আসুনসিয়নের এস্তাদিও ওসভাল্দো দমিঙ্গেজ দিবেও একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পেনে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, জারাগোজা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে ম্যাচ হবে।

পর্তুগালের লিসবন ও পোর্তো এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঙ্গিয়েরও থাকছে ভেন্যুর তালিকায়।

আয়োজক হওয়ায় স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

সূচি অনুযায়ী, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে ৮ ও ৯ জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

এরপর ১৩ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে ফিফার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান এবং পূর্ণাঙ্গ সূচির বাকি ম্যাচগুলো শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুন।

তবে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু এখনো ঘোষণা করেনি ফিফা। এদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব।

২০২৪ সালের ডিসেম্বরে দেশটির আয়োজনের অনুমোদন দেয় ফিফা। ২০২৬ আসরের মতো ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপেও অংশ নেবে ৪৮টি দল।

তবে ২০৩৪ বিশ্বকাপের পূর্ণাঙ্গ ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)