Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ

সোহেল আহমেদ বাউফল, পটুয়াখালী

প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি,২০২৬, ০৫:৫৭ পিএম
ইউনিয়ন বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ কার্যালয়ের দরজা-জানালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে বাজার এলাকায় এক পথচারী হঠাৎ করে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে আশপাশের দোকানপাট রক্ষা পায়।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বিএনপির কার্যালয়ের ভেতরে ও বাইরে পেট্রোল ঢেলে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ঘটনার সময় কাউকে সরাসরি আগুন দিতে দেখা যায়নি।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী বলেন, কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে আমাদের ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর লোকজন এ ঘটনা ঘটাতে পারে।

আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)