Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায়

শেখ হাসিনাকে তাড়িয়েছি,যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে...জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক সিলেট :

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
শেখ হাসিনাকে তাড়িয়েছি,যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে...জামায়াতের আমির

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যেমন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে, তেমনি বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, সারা দেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জনগণের একই প্রত্যাশা রয়েছে।

তিনি দাবি করেন, জনগণ গণভোটে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং এখন সেই রায়ের বাস্তবায়ন দেখতে চায়। তিনি বলেন, “জনগণ আপনাদের ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।

এখন সেই গণরায়ের বাস্তবায়ন চাই। এ বিষয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।” জামায়াত আমির আরও বলেন, “বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না।

যারা আজ সরকারে আছেন, তারাও একসময় নির্যাতনের শিকার ছিলেন।

কিন্তু তারা যদি আগের সরকারের পথ অনুসরণ করেন, সর্বত্র দলীয়করণ করেন এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি বলেন, “হাসিনাকে তাড়িয়েছি। যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, জনগণ আপনাদেরও তাড়াবে। আপনাদেরও জনগণ ছেড়ে কথা বলবে না।

”ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে এবং সংস্কারের পরিবর্তে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখছে। তিনি আরও বলেন, “আমরা আমাদের শহীদদের সঙ্গে, জুলাইযোদ্ধাদের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।

জনগণের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন হলে জীবন দিয়েও লড়াই করব, ইনশাআল্লাহ।”

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন এবং গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বক্তব্য দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)