Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিলেট কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা

কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

মুফিজুর রহমান নাহিদ,কানাইঘাট সিলেট :

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:১৭ পিএম
কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

যানবাহন চলাচলে অনেকটা অনুপযুক্ত সিলেটের কানাইঘাটের গাছবাড়ী-হরিপুর রাস্তা।

সংস্কারে এবার এগিয়ে এলো সিলেট মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাটিদের একমাত্র সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা।

গুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কার কাজে অ্যাসোসিয়েশন এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নের মাধ্যমে আজ সাময়িক সংস্কার কাজ শুরু হয়েছে।

আজ রবিবার ২০ সেপ্টেম্বর গাছবাড়ী - হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজের শুভসূচনা ও পরিদর্শন করেন কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা এর উপদেষ্টা ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর।

জানা যায়, রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে কাজ করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংশ্লিষ্টরা মনে করছেন উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবে রূপলাভ করতে একটু সময় যাবে, যার কারণে সাময়িক এমন উদ্যোগ।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার সভাপতি এনামুল হক ও সেক্রেটারি আবুল কাশেম সুমন বলেন, আমাদের সংগঠন নতুন।

তারপরও জনগুরুত্বপূর্ণ এ রাস্তার সংস্কার কাজে আমরা সাধ্যমতো এগিয়ে এসেছি।

নেতৃবৃন্দ বলেন, সমাজের বিত্তশালীদেরও এমন মহৎ কাজে এগিয়ে আসা দরকার।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)