Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাগেরহাটের খানজাহান আলীর মাজার দিঘির সেই কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত

আ জা ডেক্স

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১০:৩২ এ এম
বাগেরহাটের খানজাহান আলীর মাজার দিঘির সেই কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত

বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে এক শিশুর মৃত্যুর ঘটনার পর সেখানে থাকা কুমিরটিকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তর করা হবে।

মঙ্গলবার (০২ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভা শেষে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘সাম্প্রতিক দুর্ঘটনার পর মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে দীঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হবে।’ বন বিভাগের কর্মকর্তারা জানান, কুমিরটি স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার (০৩ জুন) খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে এসে কুমিরটির অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করবে। পরে সেটিকে ধরার পদ্ধতি, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় কারিগরি বিষয় নির্ধারণ করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কুমিরটিকে আবার মাজার দিঘিতে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

গত সোমবার (০১ জুন) রাতে মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটিকে পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন ভোরে দিঘির নারী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)