ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন থানার পিকআপ নিয়ে গেছে চোরে ● বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ● নারায়ণগঞ্জ ফতুল্লায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা ● নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ● প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে....প্রধানমন্ত্রী ● মাদকের নোংরা টাকায় হাত না দিতে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি....ডিআইজি ● ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন,সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন ● একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন....শ্রম মন্ত্রী ● সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ● আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৯:২৯ পিএম
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,  প্রথম দিনের কার্যক্রম

আজ ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনস্ মাঠে বাংলাদেশঝ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা,পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্বাবধায়নে নিয়োগ বোর্ড স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম পরিচালনা করেন।

শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।

তিনি আরও বলেন, দালাল বা প্রতারক চক্রের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।

এসময় জনাব তানভীর আহমদ, এআইজি (পুলিশ এভিয়েশন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাসহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)