ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ১০ বছর পর খুলে দেয়া হচ্ছে আধুনিকায়িত ওসমানী উদ্যান...স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ● যুদ্ধ,জ্বালানি সংকট ও ঋণের চাপে টালমাটাল বিশ্ব অর্থনীতি ● লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে ● সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না....পরিবেশমন্ত্রী ● সুপারিশকৃত ২০০ বিচারকের ডোপ টেস্টের সময়সূচি প্রকাশ ● আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ ● ভূমি অফিসের তহসিলদারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ● মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ ● ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট ● জাতিসংঘের উদ্বেগ বার্তাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলল ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৬:৩৩ পিএম
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবারে নৈতিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এম. এম. মোশাররফ হোসেন মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা বাচ্চু, ডা. আবুল বাশার, রিফাত মাহবুব সাকিব, ড. মো. সাফিউর রহমান, ডা. ইসমত আরা কাবেরী, মো. আল আমিন হোসেন বিপ্লব, লায়ন কে. এম. এ. রহমান, সিরাজুম মনিরা মলি মোল্লা ও নুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে ‘গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান সংগঠনের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ হাছেন রাব্বানী ও সাংগঠনিক সচিব মোঃ তাওহীদ পাটোয়ারী মনির।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)