Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সিদ্ধিরগঞ্জে কুখ্যাত ডাকাত সাহেব আলীকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত মিসরও যোগ দিতে পারে তুরস্ক-সৌদি-পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা’ জোটে....এরদোয়ান সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে সুমন ভূঁইয়ার দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১ ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান...ত্রিবেদীর কুষ্টিয়ায় রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে....নুরুল হক নুর গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ....প্রধানমন্ত্রীর বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে ২০ আহত আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হাইকমিশনার

বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান...ত্রিবেদীর

নূরুল আজিজ চৌধুরী ও মহসিন শামিম

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:৫২ এ এম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৯:২৮ এ এম
বাংলাদেশ-ভারত সহযোগিতা আরও জোরদারের আহ্বান...ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত উল্লেখ করে দুই দেশের জনগণের কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা ক্রমেই বাড়ছে।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ।

অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার।

অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তাও পড়ে শোনান তিনি।

পরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)