Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ....প্রধানমন্ত্রীর বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে ২০ আহত আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই লেবানন-সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে...ইসরায়েল গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে....বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না....প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা জোরদার যশোর বেনাপোল দিয়ে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলল...দিল্লি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
১৫ আগস্ট সারাদেশে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২ তম জম্মদিনে

এস এম মিজান ও মাহাবুব মিল্টন

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০২:৫৫ পিএম
সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২ তম জম্মদিনে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় কিংবা স্থানীয় মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও অন্যান্য প্রশাসনিক পর্যায়ে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত এসব কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব সদস্যকে যথা সময়ে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)