Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ....প্রধানমন্ত্রীর বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে ২০ আহত আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই লেবানন-সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে...ইসরায়েল গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে....বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না....প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা জোরদার যশোর বেনাপোল দিয়ে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলল...দিল্লি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৩:১২ পিএম
১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা জোরদার

১৫ আগস্টকে ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন পয়েন্টে তল্লাশিও বাড়ানো হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান দেখা যায়।

সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের চলাচল ও গতিবিধিও নজরদারি করছেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)