ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার পূর্ণ হলো এসি ল্যান্ড ফাইরুজ তাসনিমের এক বছর প্রবাসী কার্ড চলতি মাসেই উদ্বোধন....প্রতিমন্ত্রী নুরুল হক নুরু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা...রিজভী উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন প্রায় দেড় কোটি টাকা ছিনতাই জাতীয় সংসদে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা কয়েকটি দাবি মানার শর্তে হরমুজ প্রণালি খুলবে...ইরান জুলাইয়ে মহাসাগরের তাপমাত্রায় নতুন রেকর্ড ইরানের কাছেও ক্ষতিপূরণ দাবি করবেন..ডোনাল ট্রাম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে

শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৭:০৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৭:২৬ পিএম
শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার

চামড়া শিল্পনগরী, ঢাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির জন্য একটি পিকআপ ভ্যান উপহার প্রদান করা হয়েছে।

আজ ১১ আগস্ট মঙ্গলবার সকালে রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা প্রাঙ্গণে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী, ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং পুলিশি কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পিকআপ ভ্যানটি চাবি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয়ের মাধ্যমে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নিকট হস্তান্তর করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম. এ. জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর চেয়ারম্যান জনাব মোঃ শাহীন আহমেদ সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর এই সহযোগিতা চামড়া শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসাধারণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই আশা ব্যাক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)