Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক টিম গুলোর সংশোধিত তালিকা অনুমোদন করলেন....বিএনপি এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার,যেভাবে জানবেন ফলাফল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন....ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কার্ড’খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান....স্বরাষ্ট্রমন্ত্রীর সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা জামায়াতের আমির মুখোশধারী ছিলেন....রাশেদ খান ১০ পদে জনবল নিচ্ছে প্রবাসীর সিটি দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের....প্রধানমন্ত্রী পাবনা বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুই চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক রোটারি ইন্টারন্যাশনাল সম্মানজনক এভিনিউ অব সার্ভিস পদক পেলেন...ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রোটারি ইন্টারন্যাশনাল সম্মানজনক এভিনিউ অব সার্ভিস পদক পেলেন...ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : শনিবার, ৮ আগস্ট,২০২৬, ০৬:৪৩ পিএম
রোটারি ইন্টারন্যাশনাল সম্মানজনক এভিনিউ অব সার্ভিস পদক পেলেন...ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির 'এভিনিউ অব সার্ভিস' পদক পেলেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

আজ শনিবার ০৭ আগস্ট বিয়াম অডিটোরিয়ামে আজ বিকেলে রোটারি জেলা ৬৪ ও ৬৫ এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে এই পদক হস্তান্তর করেন কান্ট্রি কোঅরডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান।

ডি- ৬৪ ও ডি-৬৫ থেকে ৫ জন করে, অর্থাৎ বাংলাদেশ থেকে মোট ১০ জনকে এ বছর এই পদক দেয়া হয়।

ডা. রাসকিন একজন নিবেদিত রোটারিয়ান। তিনি এর আগে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান, ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন।

এ বছর তিনি জেলা ৬৪ এর প্রশিক্ষণ সমন্বয়কারী। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পর প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন।

এছাড়া দিনাজপুরে ' বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল' প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ -এর প্রধান উপদেষ্টা হিসেবে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং ও অস্বচ্ছল ক্যান্সার রোগীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)