এস এম মিজান
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক টিমগুলোর জরুরি সভায় আগে ঘোষণা করা সাংগঠনিক টিমে কিছু পরিবর্তন এনে সংশোধিত তালিকা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
রবিবার (০৯ আগষ্ট) শনিবার ০৮ আগস্ট মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু -এমপি। সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সভা শেষে সংগঠনের যুগ্ম আহ্বায়ক (দফতরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু এসব তথ্য জানালেন।
সংশোধিত সাংগঠনিক টিমগুলো হলো– টিম-১ : হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট টিম প্রধান হারুনুর রশিদ হারুন।
সদস্যরা হলেন অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার, কে এম জোবায়ের এজাজ, মামুন আহমেদ, কাবিরুল হায়দার চৌধুরী ও মো: আলম মৃধা।
টিম-২ : শাহবাগ ও রমনা টিম প্রধান আ ন ম সাইফুল ইসলাম। সদস্যরা হলেন সাফুল্লাহ খালিদ রাজন, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, খাজা হাবীব উল্লাহ হাবিব, মো: উজির হোসেন উজ্জল ও মোজাম্মেল হক মজু।
টিম-৩ : চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর টিম প্রধান লিটন মাহমুদ। সদস্যরা হলেন আনোয়ার পারভেজ বাদল, সাইদ হাসান মিন্টু, সফিউদ্দিন আহমেদ সেন্টু, শামসুন নাহার ভূঁইয়া ও হাজী টিপু সুলতান।
টিম-৪ : খিলগাঁও, সবুজবাগ ও মুগদা টিম প্রধান আব্দুস সাত্তার। সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী চায়না, মো: হামিদুল হক, ইসমাইল তালুকদার খোকন ও মোয়াজ্জেম হোসেন খান।
টিম-৫ : সূত্রাপুর, গেন্ডারিয়া ও ওয়ারী টিম প্রধান ফরহাদ হোসেন। সদস্যরা হলেন ফরিদ উদ্দিন, মো: শরীফ হোসেন, ওমর নবী বাবু, নাসিমুল গণি খান ও মো: আক্তার হোসেন।
টিম-৬ : যাত্রাবাড়ী ও ডেমরা টিম প্রধান কে সিকান্দার কাদের। সদস্যরা হলেন আকবর হোসেন ভূঁইয়া নান্টু, আলমগীর হোসেন, রাইসেল হাসান হবি, আনোয়ার হোসেন সরদার, মোফাজ্জল হোসেন ও আবুল হাশেম।
টিম-৭ : শ্যামপুর ও কদমতলী টিম প্রধান হাজী মনির হোসেন চেয়ারম্যান। সদস্যরা হলেন হাজী জুম্মন মিয়া, আনোয়ার কবির, জাফর আহমেদ, তোফায়েল আহমেদ, হাজী মোজাম্মেল হোসেন সিকদার ও হাজী জাকির হোসেন।
টিম-৮ : বংশাল ও কোতোয়ালী টিম প্রধান মীর হোসেন মীরু। সদস্যরা হলেন মীর আশরাফ আলী আজম, আরিফুর রহমান নাদিম, মো: লতিফ উল্লাহ জাফরু, নাছরিন রশিদ পুতুল, হাজী মোহাম্মদ নাজিম ও নুরুল কাদের নাছিম।
টিম-৯ : পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর টিম প্রধান মোশররফ হোসেন খোকন। সদস্যরা হলেন মকবুল ইসলাম খান টিপু, ফজলে রুবায়েত পাপ্পু, লোকমান হোসেন ফকির, অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট হোসাইন আব্দুর রহমান।
সভায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট টিমগুলোকে ইউনিট, ওয়ার্ড ও থানাগুলোর সাথে সাংগঠনিক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সংশ্লিষ্ট টিমগুলো ইউনিট, ওয়ার্ড ও থানাগুলোর সাংগঠনিক অবস্থা সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত প্রতিবেদন জমা দেবেন।
সভায় সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।