ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার পূর্ণ হলো এসি ল্যান্ড ফাইরুজ তাসনিমের এক বছর প্রবাসী কার্ড চলতি মাসেই উদ্বোধন....প্রতিমন্ত্রী নুরুল হক নুরু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা...রিজভী উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন প্রায় দেড় কোটি টাকা ছিনতাই জাতীয় সংসদে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা কয়েকটি দাবি মানার শর্তে হরমুজ প্রণালি খুলবে...ইরান জুলাইয়ে মহাসাগরের তাপমাত্রায় নতুন রেকর্ড ইরানের কাছেও ক্ষতিপূরণ দাবি করবেন..ডোনাল ট্রাম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬

জাতীয় সংসদে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০১:০৯ পিএম
জাতীয় সংসদে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

গত রোববার (০৯ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে এসেছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।

সোমবার (১০ আগস্ট) জোটের একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে।

পরে এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়া হয়েছে।

গত ০৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট।

মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

এ নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এরই মধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)