ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার পূর্ণ হলো এসি ল্যান্ড ফাইরুজ তাসনিমের এক বছর প্রবাসী কার্ড চলতি মাসেই উদ্বোধন....প্রতিমন্ত্রী নুরুল হক নুরু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সাক্ষাৎ মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা...রিজভী উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন প্রায় দেড় কোটি টাকা ছিনতাই জাতীয় সংসদে শুরু হয়েছে প্রস্তুতিমূলক সভা কয়েকটি দাবি মানার শর্তে হরমুজ প্রণালি খুলবে...ইরান জুলাইয়ে মহাসাগরের তাপমাত্রায় নতুন রেকর্ড ইরানের কাছেও ক্ষতিপূরণ দাবি করবেন..ডোনাল ট্রাম্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জনবান্ধব ভূমি সেবায় কাঁচপুরের অগ্রযাত্রা

পূর্ণ হলো এসি ল্যান্ড ফাইরুজ তাসনিমের এক বছর

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৬:৪৪ পিএম
পূর্ণ হলো এসি ল্যান্ড ফাইরুজ তাসনিমের এক বছর

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম গত এক বছরে তাঁর দায়িত্ব পালনকালে ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাস জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, মিসকেইস নিষ্পত্তি ও নামজারি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছেন।

একই সঙ্গে সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ফাইরুজ তাসনিম বলেন,ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানি বা দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, সে বিষয়টি নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন।

সাধারণ সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে, যা প্রায় সাড়ে ১১ একরের সমপরিমাণ।

সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া গত এক বছরে প্রায় ৪৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়।

ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, গত এক বছরে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়।

দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তিনি তাঁর দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন ভালো-মন্দ অভিজ্ঞতাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

ভূমি অফিসের সেবার মান আরও উন্নত করা, সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় সাংবাদিকরা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম, সাধারণ মানুষের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করেন।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)