Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ ইয়াবাসহ গেজেট ভুক্ত ‘জুলাই যোদ্ধা’গ্রেপ্তার বিএনপির প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি কওমি মাদরাসার ছাত্ররা দেশের জন্য অনেক বড় সম্পদ, ১৩ দফা শিক্ষা দাবি বাস্তবায়ন জরুরী মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন, আর যেন স্বৈরাচার সৃষ্টি না হয় নারায়ণগঞ্জে মাদক,কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর নির্দেশ...ডিসি নায়ক সালমান শাহ হত্যা মামলায় ভিলেন ডন আটক চাপের মধ্যেও প্রতিরোধে অটল থাকবে ইরান...আব্বাস আরাঘচি বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে...মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বরগুনা হেউলিবুনিয়া থেকে ডিবি পুলিশ

ইয়াবাসহ গেজেট ভুক্ত ‘জুলাই যোদ্ধা’গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক বরগুনা

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৯:৫৫ পিএম
ইয়াবাসহ গেজেট ভুক্ত ‘জুলাই যোদ্ধা’গ্রেপ্তার

বরগুনায় ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (০৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মৃধা (৩৫)। তিনি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা।

সুমন জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত ব্যক্তি। পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়।

এ সময় সুমন মৃধাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন জানান, ইয়াবাসহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)