Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ ইয়াবাসহ গেজেট ভুক্ত ‘জুলাই যোদ্ধা’গ্রেপ্তার বিএনপির প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি কওমি মাদরাসার ছাত্ররা দেশের জন্য অনেক বড় সম্পদ, ১৩ দফা শিক্ষা দাবি বাস্তবায়ন জরুরী মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন, আর যেন স্বৈরাচার সৃষ্টি না হয় নারায়ণগঞ্জে মাদক,কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর নির্দেশ...ডিসি নায়ক সালমান শাহ হত্যা মামলায় ভিলেন ডন আটক চাপের মধ্যেও প্রতিরোধে অটল থাকবে ইরান...আব্বাস আরাঘচি বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে...মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

নায়ক সালমান শাহ হত্যা মামলায় ভিলেন ডন আটক

মহসিন শামিম ও মাহাবুব মিল্টন

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৪:৫০ পিএম
নায়ক সালমান শাহ হত্যা মামলায় ভিলেন ডন আটক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রে অভিনয় করা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (০৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা থাকলেও এতদিন কার্যকর তদন্তের উদ্যোগ দেখা যায়নি।

দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন।

ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

ডন হককে আটকের পর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)