Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ ইয়াবাসহ গেজেট ভুক্ত ‘জুলাই যোদ্ধা’গ্রেপ্তার বিএনপির প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি কওমি মাদরাসার ছাত্ররা দেশের জন্য অনেক বড় সম্পদ, ১৩ দফা শিক্ষা দাবি বাস্তবায়ন জরুরী মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন, আর যেন স্বৈরাচার সৃষ্টি না হয় নারায়ণগঞ্জে মাদক,কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর নির্দেশ...ডিসি নায়ক সালমান শাহ হত্যা মামলায় ভিলেন ডন আটক চাপের মধ্যেও প্রতিরোধে অটল থাকবে ইরান...আব্বাস আরাঘচি বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে...মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপির প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৯:৪০ পিএম
বিএনপির প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন। ওই নেতা বলেন, মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান মোটামুটি নিশ্চিত করেছেন।

বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত এককভাবে তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে তার সিদ্ধান্ত সম্পর্কে অবগত নন।

তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন, রাষ্ট্রপতি পদে ফখরুলের নাম চূড়ান্ত করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত করে।

জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।

প্রয়োজন হলে ওই দিন জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)