Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ ইয়াবাসহ গেজেট ভুক্ত ‘জুলাই যোদ্ধা’গ্রেপ্তার বিএনপির প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুল নির্বাচিত দুটি পিকআপ ভ্যান দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি কওমি মাদরাসার ছাত্ররা দেশের জন্য অনেক বড় সম্পদ, ১৩ দফা শিক্ষা দাবি বাস্তবায়ন জরুরী মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস পালন, আর যেন স্বৈরাচার সৃষ্টি না হয় নারায়ণগঞ্জে মাদক,কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর নির্দেশ...ডিসি নায়ক সালমান শাহ হত্যা মামলায় ভিলেন ডন আটক চাপের মধ্যেও প্রতিরোধে অটল থাকবে ইরান...আব্বাস আরাঘচি বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে...মির্জা ফখরুল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধা বঞ্চিতদের

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে...মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক রংপুর

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৪:৪০ পিএম
বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে...মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতোই ভূমিকা পালন করছে এবং এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিরোধীরা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। তবে জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি।

সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন তারা এ বিষয়ে কথা বলবেন।

রোববার (০৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।

গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, সমস্যা দ্রুত সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে। তবে সংকট কাটাতে কিছুটা সময় প্রয়োজন।

পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।

গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে।

এসব সংকটের কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকেরা অনেক বিষয় নিয়ে লিখতে পারেননি।

এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)