Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় পঞ্চায়েত সদস্যের ওপর হামলার প্রতিবাদের মানববন্ধন থানায় মামলা নারায়ণগঞ্জে ‘জিন তাড়ানোর’ নামে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৮ আমেরিকার ৪ জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন অবস্থায় খু*ন হইছে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে...প্রধানমন্ত্রী সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে...আসক, স্কুলের তুলনায় মাদ্রাসায় ভালো লেখাপড়া হয়....মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আর্জেন্টিনা-স্পেন-পর্তুগালসহ ছয় দেশের বিশ্বকাপ নিশ্চিত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র

২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে...আসক,

এস এম মিজান

প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০৩:২১ পিএম
২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে...আসক,

বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে ১৭ জন ছিলেন বিচারাধীন এবং ১৯ জন দণ্ডপ্রাপ্ত বন্দি।

২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশের বিভিন্ন কারাগারে কারা হেফাজতে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সংকলিত তথ্য থেকে এ চিত্র উঠে এসেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৭ জন ছিলেন বিচারাধীন (আন্ডার-ট্রায়াল) বন্দি এবং ২৪ জন দণ্ডপ্রাপ্ত বন্দি।

বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন ছিলেন বিচারাধীন এবং ১৯ জন দণ্ডপ্রাপ্ত বন্দি।দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।

সেখানে মোট আটজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সাতজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি।রাজশাহী ও খুলনা বিভাগে পাঁচজন করে বন্দির মৃত্যু হয়েছে।

উভয় বিভাগেই মৃতদের মধ্যে চারজন ছিলেন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি। বরিশাল বিভাগে দুইজন এবং রংপুর বিভাগে দুইজন বন্দির মৃত্যু হয়েছে।

রংপুরে মারা যাওয়া দুজনই ছিলেন বিচারাধীন বন্দি। সিলেট বিভাগে একজন বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে।

আর ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন বিচারাধীন এবং একজন দণ্ডপ্রাপ্ত বন্দি ছিলেন।

আসকের তথ্য অনুযায়ী, ছয় মাসে কারা হেফাজতে হওয়া মোট ৬১টি মৃত্যুর মধ্যে ৩৭ জনই ছিলেন বিচারাধীন বন্দি, যা মোট মৃত্যুর ৬০ শতাংশেরও বেশি।

আসক জানিয়েছে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য সংকলন করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)