নিজস্ব প্রতিবেদক
আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে বিএনপি এককভাবেই অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দলের তৃণমূলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং কার্যক্রম গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিএনপি সূত্র জানিয়েছে, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও জোরদার করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে বৈঠক করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।