Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি....রিজভী রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিতে দেখেছে ইরানে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা জানালেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত....মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি সরকারি কর্মচারীদের ঐক্য পরিষদের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:৩১ এ এম
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:৪২ এ এম
নারায়ণগঞ্জ আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ আড়াইহাজারে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়।

নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব।

এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, দুটি শিশুর আড়াইহাজার ও অন্য দুজন ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগে মারা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)