Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি....রিজভী রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিতে দেখেছে ইরানে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা জানালেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত....মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি সরকারি কর্মচারীদের ঐক্য পরিষদের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা জানালেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ০৩:৪২ পিএম
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা জানালেন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সেখানে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের অগণিত শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।

এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নবনির্বাচিত রাষ্ট্রপতির সফরকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাকে শপথবাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)