Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম রাজনীতি যুব উন্নয়নের ২১ কোটি টাকার প্রকল্প পেলেন আওয়ামী লীগের মাসুদ আলম দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি....রিজভী রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণ দৃষ্টিতে দেখেছে ইরানে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল শ্রদ্ধা জানালেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত....মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি সরকারি কর্মচারীদের ঐক্য পরিষদের
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১০:৪২ এ এম
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তিনি মির্জা ফখরুল সফলভাবে তাঁর মেয়াদ পূর্ণ বরবেন বলে আস্থা প্রকাশ করেন।

আজ ২১ আগস্ট এক অভিনন্দন বার্তায় মুর্মু বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

ভারতের রাষ্ট্রপতি বলেন, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে মির্জা ফখরুলের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় তাঁর সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি আশাবাদী।

মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনন্য সম্পর্ক রয়েছে, যার ভিত্তি অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং উষ্ণ বন্ধুত্ব।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে বিস্তৃত হয়েছে।

‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি,’ তিনি বলেন।

মুর্মু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও সুখ এবং সফলভাবে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)