Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ....প্রধানমন্ত্রীর বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে ২০ আহত আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই লেবানন-সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে...ইসরায়েল গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে....বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না....প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা জোরদার যশোর বেনাপোল দিয়ে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলল...দিল্লি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলল...দিল্লি

আ জা ডেক্স আন্তর্জাতিক

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১০:১৪ এ এম
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলল...দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার।

পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি।

এর পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও ভারতের তরফ থেকে তাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

এই আমন্ত্রণগুলো ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানানোর বিষয়টি জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

শুক্রবারের ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরা হয়।

বাংলাদেশে চলমান জ্বালানিসংকট এবং নতুন করে জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আপনারা জানেন, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো অব্যাহত আছে।

আর আপনারা যে অতিরিক্ত সরবরাহের অনুরোধের কথা বললেন, সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)