Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান....সোহেল তাজ শেখ হাসিনা ফিরলে বিচার নিশ্চিত করতে প্রস্তুত....আসিফ মাহমুদ শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না....তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’যুক্তরাজ্যের নতুন নাম....নেতানিয়াহুর কটাক্ষ ৯০-এর আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া...রিজভী দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ৮২ তম জম্মদিনে লাখ লাখ শ্রমিক কর্মহীন শত শত শিল্পকারখানা বন্ধ সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি’র বিদ্যুৎ চুরি করে কোটিপতি প্রকৌশলী জাহাঙ্গির
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনুমোদিত কারখানা ছাড়া ব্যাটারিচালিত রিকশা তৈরি হবে না...ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১২:০৭ পিএম
অনুমোদিত কারখানা ছাড়া ব্যাটারিচালিত রিকশা তৈরি হবে না...ডিএনসিসি প্রশাসক

ঢাকা শহরে অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার।

অনুমোদন ছাড়া ব্যাটারি রিকশা তৈরি বন্ধ করে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (এআই সিগন্যাল) ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, “যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেওয়া হবে, সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না।

ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।” তিনি বলেন, “এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দেবে।

নির্ধারিত কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি বিষয়গুলো যাচাইয়ের পর উৎপাদনের সুযোগ দেওয়া হবে।” ব্যাটারিচালিত রিকশা ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থায় নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এ জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। সময়সীমার মধ্যে ব্যাটারিচালিত রিকশাগুলোকে বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি সৌরশক্তি ব্যবহারের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে। আবদুস সালাম বলেন, “সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপও কমবে। এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।”

এর আগে, শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন করা হয়।

ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে আরও ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ধরনের সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)