Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ....প্রধানমন্ত্রীর বসুন্ধরায় মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষে ২০ আহত আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই লেবানন-সিরিয়ায় একযোগে হামলা চালিয়েছে...ইসরায়েল গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর লাগতে পারে....বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না....প্রধানমন্ত্রী ১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২-এ কঠোর নিরাপত্তা জোরদার যশোর বেনাপোল দিয়ে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলল...দিল্লি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৯০-এর আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া...রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৬:৩৪ পিএম
৯০-এর আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া...রিজভী

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্র-জনতার বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির সাবেক চেয়ারপারসন ও মরহুম বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি খালেদা জিয়াকে এসব আন্দোলনের ‘মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার ১৪ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, একই সময়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবেবলে জানান দলটির এই নেতা।

সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)