এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী,
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন, পরবর্তীতে IER থেকে ডিপ্লোমাও অর্জন করেন অর্থাৎ, রাজনীতির মাঠে নামার আগেই ল্যাবের জটিল রসায়ন জয় করেছিলেন তিনি।
১৯৬৮ সালে লক্ষ্মীপুরের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে তাঁর জন্ম, তাঁর দাদা হাজী পানা মিঞা।
১৯৮০ সালে স্কুলজীবনেই, রাজপথের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি,৯০-এর ঐতিহাসিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সক্রিয় মুখ ছিলেন তিনি।
ডাকসুর কার্যকরী সদস্য থেকে শুরু করে পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন।
১৯৮৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য হন, ১৯৮৭ সালে জিয়াউর রহমান হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৯৮৮ সালে হন সাধারণ সম্পাদক।
আর ১৯৮৯ সালে জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন, ১৯৯০ সালে ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট ডাকসুর সদস্য নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বলে, তাঁর সরকারি জীবনীতে উল্লেখ আছে।
এখানেই শেষ নয় ১৯৯২ সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি এবং ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে,ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবেও প্রতিনিধিত্ব করেন।
লক্ষ্মীপুর-৩ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ এবং ২০২৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।রাজপথের পাশাপাশি নবম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপএবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবেও তাঁর ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
২০১৬ সালেও বিভিন্ন সহিংসতার মামলায়,,, আদালতে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
এরপর ২০২৩ সালের অক্টোবরে তাঁকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
কয়েক মাস কারাগারে থাকার পর ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তিনি জামিনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
২০২৪ সালের জুলাইয়েও তাঁকে আবার আটক করা হয় রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে হা*মলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়,,, দায়ের করা মামলায় আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অ্যানি চৌধুরী ও তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব, সেখান থেকে সংসদ, আর আজ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী প্রায় চার দশকের রাজনৈতিক পথচলা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ক্যারিয়ার।
তার একটি উদাহরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু রাজনীতির মাঠে দীর্ঘ অভিজ্ঞতার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এ্যানী চৌধুরী কতটা সফল হন সেটাই এখন দেখার বিষয়।
এর আগে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব সফলতার সাথে পালন করেন।