এস এম মিজান ও মফিজ হোসেন মজু
সোমবার ২৩ নভেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটসহ বিভিন্ন দলের নেতাদের সাথে ধারাবাহিক সংলাপে বসবেন তিনি।
রবিবার (২২ নভেন্বর) জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে।
এনসিপির রাজনৈতিক পরিষদের একজন সদস্যও প্রধানমন্ত্রীর সাথে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংলাপের বিষয়ে এনসিপির রাজনৈতিক পরিষদের ওই সদস্য বলেন, ‘আমরা বলেছি-ঐক্যের যেকোনো ইতিবাচক আহ্বানের আমরা আছি।
একইসাথে সংস্কার এবং গণভোট বাস্তবায়নের বিষয়েও আমাদের অবস্থান দৃঢ়। আওয়ামী লীগ প্রসঙ্গে আমরা তাদের বলেছি যে আমরা ইতিবাচক।’
এর আগে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ সংগঠনগুলোর বিরুদ্ধে ওঠা ধারাবাহিক সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকের পরই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংস কর্মকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ।
পৃথক এসব ঘটনা এবং বিভিন্ন নাশকতা ও হামলায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতা ও দুই বাস কন্ডাক্টরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।