Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ আয়োজিত

দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৬:৪৫ পিএম
দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে ভালো অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

একই সঙ্গে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী এসব কথা বলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় এখন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হলেও এর পুরো সুফল পেতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

ফলে সংকটের দ্রুত সমাধান আশা করা বাস্তবসম্মত নয়। তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।

তবে দুর্বল সঞ্চালন অবকাঠামোর কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।

এই পরিস্থিতি মোকাবিলায় গ্যাস, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী।

ব্যাংকিং খাতের অস্থিরতা নিয়েও কথা বলেন তিনি। উচ্চমাত্রার খেলাপি ঋণসহ বিভিন্ন আর্থিক সংকট মোকাবিলায় কেবল সরকারি সহায়তার ওপর নির্ভর না করে ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আমির খসরু।

তিনি বলেন, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফেরাতে কাঠামোগত সংস্কার ও বিকল্প অর্থায়নের সুযোগ বাড়ানো জরুরি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)