Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে জানান

তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৬:৩৩ পিএম
তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর আপাতত হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন।

রোববার ১৬ আগস্ট দুপুরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, আগস্টের তৃতীয় সপ্তাহে দুই দিনের সফরে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সময়ে ঢাকার কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

তবে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে সফরটি আপাতত অনিশ্চিত হয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, “দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি।

বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে।” এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসা ভারতের লোকসভার স্পিকার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ ছাড়া আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হওয়ায় তাকে এ আমন্ত্রণ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব আমন্ত্রণের কথা জানিয়েছিলেন।

তবে তখন সফর নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন তিনি।

এর মধ্যেই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়, আগস্টের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে যেতে পারেন।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হলো, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরসহ বিভিন্ন বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।

এসব বিষয়ে অগ্রগতি না হলে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিবেশ অনুকূল হবে না বলে সরকারের অবস্থান থেকে ইঙ্গিত মিলেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)