ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে....রিজভী নিলাম ছাড়াই নওগাঁর বদলগাছী হাসপাতালে সরকারি গাছ কাটার অভিযোগ রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর তান্ডব থামছে না, প্রতিদিন প্রাণহানি খবর আসছে এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০% শুল্কের ক্ষমতা পেলেন....ডোনাল ট্রাম্প চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, তাই বিএনপিতে হাহাকার....অলি আহমেদ পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭ জনের ১৫ জনই পুলিশ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ ফিট পুলিশের চেকপোস্ট চাঁদাবাজির সাম্রাজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা,নীরব ভূমিকা প্রশাসন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৬:৪৬ পিএম
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গির এলাকার একটি বাড়ি থেকে সোমবার ০৩ আগস্ট  বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস মঙ্গলবার জানায়, এ ঘটনায় আহত আরেক বাংলাদেশি রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নেগরি সিমবিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সময় সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গিরের একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে লিঙ্গি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে।

প্রাথমিক তদন্তের সূত্র ধরে পরে পুলিশ লিঙ্গি সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে দুটি মরদেহ এবং পরে আরও একটি মরদেহ উদ্ধার করে।

নিহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত একজনকে গুরুতর অবস্থায় রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষে জড়িত সবাই একই কর্মস্থলে কাজ করতেন এবং একই বাসায় বসবাস করতেন।

ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।

তাকে রিমান্ডের আবেদন জানাতে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)