Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
যুক্তরাষ্ট্র নিউইয়র্ক অঙ্গরাজ্য

আগামী ৩ নভেম্বর সাধারণ নির্বাচন,নিউইয়র্ক প্রাইমারিতে বিজয়ীদের নাম ঘোষণা

হাকিকুল ইসলাম খোকন ও মোঃ নাসির

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৪:০৩ পিএম
আগামী ৩ নভেম্বর সাধারণ নির্বাচন,নিউইয়র্ক প্রাইমারিতে বিজয়ীদের নাম ঘোষণা

নিউইয়র্ক অঙ্গরাজ্যে আগামী ০৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে গত ২৩ জুন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

যেসব পদে একক প্রার্থী ছিলেন, সেসব ক্ষেত্রে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের মনোনয়ন লাভ করেন। খবর আইবিএননিউজ ।

গভর্নর পদে ডেমোক্র্যাটিক দলের বর্তমান গভর্নর ক্যাথি হোকুল এবং রিপাবলিকান দলের ব্রুস ব্লেকম্যান নিজ নিজ দলের মনোনয়ন নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেল পদে ডেমোক্র্যাটিক দলের লেটিশিয়া জেমসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন পান।

প্রাইমারিতে নিউইয়র্ক কম্পট্রোলার, কংগ্রেস, স্টেট সিনেট, স্টেট অ্যাসেম্বলি, জুডিশিয়াল ডেলিগেট ও অলটারনেট জুডিশিয়াল ডেলিগেটসহ বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আগাম ভোট ও অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমেও বিপুল সংখ্যক ভোটার অংশ নেন। বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে কংগ্রেসম্যান হাকিম জেফরিজ, গ্রেস মেং, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং গ্রেগরি মিক্স নিজ নিজ আসনে শক্ত অবস্থান ধরে রেখেছেন।

এছাড়া বিভিন্ন স্টেট সিনেট ও অ্যাসেম্বলি জেলায় একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের প্রাইমারিতে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে নির্বাচন পর্যবেক্ষকরা জানিয়েছেন।

বিজয়ী প্রার্থীরা আগামী ০৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)