ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক সিলেট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:২৫ পিএম
বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাগরিকদের মারধরের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করে।

পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান,

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ২০০ গজ ঢুকে পড়েন।

খবর পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি বিওপিতে রয়েছেন।

লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও জানান, উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)