ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সচিবালয় অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে

গত ১৭ বছরে পাকিস্তানের চেয়ে অর্থনীতির বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ....তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:২৫ পিএম
গত ১৭ বছরে পাকিস্তানের চেয়ে অর্থনীতির বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ....তথ্যমন্ত্রী

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে যতটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির তার চেয়েও বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা হয়তো ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎটা কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে এবং কী অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন।

১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের অত ক্ষতি করেনি, গত ১৭ বছরে আওয়ামী লীগ অর্থনীতির যে ধ্বংস করে দিয়ে গেছে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশের রাজনৈতিক চর্চা ও রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়েছে।

পুরো ব্যবস্থাই ভেঙে পড়েছে। বর্তমান সরকারকে সেই অবস্থা থেকে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। এ কারণে সরকারকে কাজ করার জন্য সময় দেওয়া প্রয়োজন।

সাংবাদিকদের উদ্দেশে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো স্ট্যাটাস দেওয়ার পর মানুষকে ভাবতে হতো, কোন শব্দ ব্যবহার করা যাবে কিংবা দেওয়া পোস্টটি মুছে ফেলতে হবে কি না।

তবে বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।

বরং মানুষ যাতে ভুল তথ্যের ভিত্তিতে পরিচালিত না হয়, সে জন্য সংবাদমাধ্যমের সহযোগিতা চায় সরকার। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারেরও বিভিন্ন ক্ষেত্রে ভুলত্রুটি থাকতে পারে।

তবে জাতীয় পর্যায়ের দুর্নীতি, ব্যাংক লুট, খেলাপি ঋণ এবং হাজার হাজার কোটি টাকা পাচারের মতো বিষয়গুলো এখন সামনে আনা জরুরি। এসব অনিয়ম নিয়ে সংবাদমাধ্যমের অনুসন্ধান ও প্রতিবেদনও প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশের যে ক্ষতি হয়েছে, বর্তমান সরকারকে সেই পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

সংবাদমাধ্যমে এসব ক্ষতির কারণ তুলে ধরার পাশাপাশি সরকারকে কাজ করার সুযোগ দিতে জনগণ ও গণমাধ্যমেরও সময় দেওয়া উচিত।

এ সময় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব গোলাম ইফতেখার মাহমুদসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)