ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর,২০২৬, ১২:০৪ এ এম
যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটলে ইরানকে এমন চড়া মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশকে দিতে হয়নি।

ইরানের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি, কারণ তারা (ইরান) উন্মাদের মতো আচরণ করছে।

আর ঠিক এ কারণেই তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।’

এর আগে সোমবার এক প্রতিবেদনে সিএনএন জানায়, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের রাজধানীতে একটি ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত বিস্ফোরক) বিস্ফোরণের পরিকল্পনা করছে।

ওই প্রতিবেদন প্রকাশের পরপরই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এলো। সূত্র: আল-জাজিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)