ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৬:১১ পিএম
ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনে ৬৪ শিয়া আলেমের যাবজ্জীবন

ইরানের পক্ষে ষড়যন্ত্র এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে যোগসাজশের অভিযোগে ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত।

একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এ রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) তথ্য অনুযায়ী, গত মে ও জুন মাসে বাহরাইনের পুলিশ প্রায় ৭০ জন ধর্মীয় নেতা ও আলেমকে গ্রেপ্তার করে।

তাঁদের বিরুদ্ধে আইআরজিসির সহায়তায় দেশে বিদ্রোহ উসকে দেওয়া এবং বিদ্যমান শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়।

গত ৫ জুলাই এ মামলার বিচার শুরু হয়েছিল। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আইনি সহায়তা দিচ্ছে বার্ড।

সংস্থাটির একজন মুখপাত্র আদালতের এই রায়কে ‘কল্পনার চেয়েও ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন।

তাঁর দাবি, মে ও জুন মাসে যেসব আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের সবাইকে সাজা দেওয়া হয়েছে।

কেউই খালাস পাননি। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাহরাইনের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিম।

আশির দশকের শেষভাগে জন্ম নেওয়া এই আলেম ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করছেন।

বার্ডের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক সায়েদ আহমেদ আল-ওয়াদাই বলেন, আশির দশকের শেষ প্রান্তে থাকা একজন ব্যক্তিকে এমন সাজা দেওয়া, যার বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই, তা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হতে পারে।

এর আগে ২০১৬ সালে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন সরকার।

তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, বিদেশি স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছিল।

ওই সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও বাহরাইন সরকারের সমালোচনা করেছিল।

সুন্নি রাজপরিবারের শাসনাধীন বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া মুসলিম।

দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

দীর্ঘদিন ধরেই আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে বাহরাইন সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেওয়ায় তেহরান বাহরাইনের সমালোচনা করার পর দেশটিতে শিয়া ধর্মীয় নেতা ও আলেমদের ওপর দমন-পীড়ন শুরু হয়েছে।

তবে বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।

বাহরাইনের জননিরাপত্তা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল তারিক আল হাসান বলেছেন, দেশটি এমন একটি আদর্শের বিরুদ্ধে লড়ছে, যেখানে বাহরাইনের সার্বভৌম কর্তৃপক্ষের চেয়ে ইরানের নেতৃত্বের প্রতি আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সূত্র: রয়টার্স।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)