ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:০২ পিএম
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ হামলা হয়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম।

একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে জড়ো হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকরা ডিম ও পানির বোতল ছুড়ে মারেন।

একপর্যায়ে হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন তারা।

অনুষ্ঠান শেষ হওয়ার পর মেফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

প্রায় ২০ মিনিট ধরে চলে হাতাহাতি ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লন্ডন পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে তাঁকে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)